প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮ এএম
          --- ৩ মাস আগে
Ad

১৯ বছর পর পিতার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান

অ- অ+
১৯ বছর পর পিতার সমাধিতে অশ্রুসিক্ত তারেক রহমান
Ad

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন তিনি। ১৯ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন বড় ছেলে তারেক রহমান। পরে তারেক রহমান একান্তে বাবার কবর জিয়ারত করেন। এ সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। সর্বশেষ ২০০৬ সালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন তারেক রহমান।

গতকাল জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রিয় নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের দেশের মানুষ খুশি হয়েছে, জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে, জনগণ উজ্জীবিত হয়েছে।

এদিকে তারেক রহমান জিয়া উদ্যানে আসবেন—এ খবরে সকাল ১০টা থেকে সেখানে নেতাকর্মীর ভিড় জমতে থাকে। জিয়াউর রহমানের সমাধিস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নেতাকর্মীরা বিজয় সরণি থেকে ক্রিসেন্ট লেকের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে অভিনন্দন জানান।

নেতাকর্মীর ভিড়ে আটকা পড়ে গাড়ি: বাদ জুমা দুপুর ২টা ৫২ মিনিটে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসা থেকে বেরিয়ে উপস্থিত নেতাকর্মীদের হাত তুলে শুভেচ্ছা জানানোর পর বাসে চড়েন তারেক রহমান। নিরাপত্তা বাহিনীর পাহারায় বাসটি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এসে পৌঁছাতে আড়াই ঘণ্টার বেশি সময় লাগে। গুলশান থেকে বিজয় সরণির কাছে পৌঁছালে তারেক রহমানের বহন করা বাস থমকে যায়। নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন এবং তারা স্লোগান দিতে থাকেন ‘তারেক রহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা’। চারপাশের নিরাপত্তা বেষ্টনীও ভেঙে যায়। বাসের ভেতর থেকে তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। ১৫ মিনিট গাড়িবহর থমকে ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে কর্মীদের সারিবদ্ধ করার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা মাইকে বলতে থাকেন, সবাই একটু সহযোগিতা করেন, একটু রাস্তা ফাঁকা করে দেন। এ পর্যায়ে গাড়ি ধীরগতিতে চলতে থাকে।

একান্তে বাবার কবরে কিছুক্ষণ: স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে কবর জিয়ারতের পর একান্তে কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতিহা ও দরুদ পাঠ করেন তারেক রহমান। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাকে রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায়। এ সময় নেতারা কিছুটা দূরে ছিলেন। জিয়ার মাজার জিয়ারত শেষে সড়ক পথে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ঢাকা-আরিচা মহাসড়কে লাখো জনতার ঢল: দুপুর গড়াতেই আমিনবাজার থেকে নবীনগর হয়ে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই ধারে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও লাখো জনতার ঢল নামে ঢাকা-আরিচা মহাসড়কে। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান। শুক্রবার রাত ১০টা ৪ মিনিটের দিকে স্মৃতিসৌধে প্রবেশ করে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

স্মৃতিসৌধে পৌঁছে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। রাত ১০টা ৩৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। সেখান থেকে রাত ১১টা ৫২ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকেই সাভার, আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করেন। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এর আগে বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert